২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজন হত্যা মামলায় হাজারীসহ সবাই খালাস

ফেনীতে যুবদল কর্মী নিজাম উদ্দিন সুজন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীসহ নয় আসামিরা সবাইকে খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ফেনী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে যুবদল কর্মী নিজাম উদ্দিন সুজন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীসহ নয় আসামিরা সবাইকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুফিয়া বেগম এ রায় দেন। খালাসপ্রাপ্তরা হলেন- জয়নাল হাজারীর ভাগ্নে রেজাউল করিম মিল্কী, যুবলীগ নেতা জহিরুল আলম জহির, খুরশীদ আলম, আব্দুর রব, ছাত্রলীগ নেতা দ্বীন মোহাম্মদ, এমদাদুল হক মাসুদ, মিজানুর রহমান ও মো. মানিক। মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ৫ ডিসেম্বর সোনাগাজীর যুবদল নেতা সুজন মুহুরী প্রজেক্ট এলাকায় খুন হন। পরদিন সোনাগাজী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০০২ সালের ১৭ এপ্রিল সুজনের মা মনোয়ারা বেগম বাদি হয়ে জয়নাল হাজারীসহ যুবলীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করেন। পরের বছর ৩ মার্চ পুলিশ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১৩ ঘ.