ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমিতির এক নেতার মৃত্যুতে রাজধানীর বাবুবাজার চালের আড়ত মঙ্গলবার বন্ধ থাকছে।
বাবুবাজার চাল আড়তদার সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন সরদার (৫৫) সোমবার সকালে হদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বাবুবাজারের ১২ নং জুম রাইল লেনের বাসিন্দা ছিলেন।
সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসেন সরদারের মৃত্যুতে আড়তের প্রায় সাড়ে ৩শ চালের দোকান বন্ধ রাখা হচ্ছে।
মো. হোসেন বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪১১ ঘ.
bdnews24