২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির পশুর হাট: সর্বোচ্চ দর ২ কোটি ২০ লাখ টাকা

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাটের জন্য সোমবার দরপত্র গ্রহণ ও খোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাটের জন্য সোমবার দরপত্র গ্রহণ ও খোলা হয়েছে। এ বছর সর্বোচ্চ দর উঠেছে আরমানি টোলা খেলার মাঠের জন্য ২ কোটি ২০ লাখ টাকা। আর সর্বনিু দর উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠের জন্য ৫১৫,০০০ টাকা। সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের সব আঞ্চলিক কার্যালয়ে দরপত্র গ্রহণ করা হয়। বিকাল চারটায় সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে সব দরদাতার উপস্থিতিতে দরপত্র খোলা হয়। এবার ডিসিসি নির্ধারিত কোরবানির পশুর হাটের ১২টি স্থানের মধ্যে খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা ও পূর্বাচলের পরিত্যক্ত খালি জায়গার জন্য কোনো দরপত্র জমা পড়েনি। বাকি ১০টির মধ্যে ঝিগাতলা হাজারিবাগ মাঠের জন্য তিনটি দরপত্র জমা পড়ে। সর্বোচ্চ দর হাঁকা হয় ১,১১১,১১১ টাকা। গত বছর এই মাঠের দর উঠেছিল ২,১৫৬,০০০ টাকা। তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গার জন্য দরপত্র জমা পড়েছিল ৪ টি। সর্বোচ্চ দর উঠে ৯,৩৫৭,৪০০টাকা। গত বছর এর দর উঠেছিল ৪,১৯৯,০০০ টাকা। আগারগাঁও বস্তির খালি জায়গার জন্য দরপত্র জমা পড়ে চারটি। সর্বোচ্চ দর উঠেছে ৫,৩৩১,০০০ টাকা। গত বছর এর দর উঠেছিল ৩,৯৯৯,০০০ টাকা। ঝিগাতলা হাজারিবাগ মাঠের জন্য তিনটি দরপত্র জমা পড়ে। সর্বোচ্চ দর উঠেছে ১,১১১,১১১ টাকা। গত বছর এই মাঠের জন্য দর হাঁকা হয়েছিল ২,১৫৬,০০০ টাকা। রহমতগঞ্জ খেলার মাঠের জন্য ৩ টি দরপত্র জমা পড়ে। সর্বোচ্চ দর উঠেছে ৫৩৫,০০০ টাকা। গত বছর এই মাঠের দর ছিল ৫২৬,০০০ টাকা। উত্তর শাহজাহান পুর মৈত্রী সংঘের মাঠের জন্য ৪ টি দরপত্র জমা পড়েছিল। সর্বোচ্চ দর উঠেছে ৫১৫,০০০ টাকা। গত বছর এই মাঠের দর ছিল ৫১০,০০০ টাকা। উত্তরা আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জন্য ৮ টি দরপত্র জমা পড়েছিল। সর্বোচ্চ দর উঠেছে ৩,১১০,০০০ টাকা। গত বছর এই মাঠের দর উঠেছিল ৫১০,০০০ টাকা। আরমানি টোলা খেলার মাঠের জন্য ৪ টি দরপত্র জমা পড়েছিল। সর্বোচ্চ দর উঠেছে ২২,০০০,০০০ টাকা। গত বছর এই মাঠের দর ছিল ৬,০০০,০০০ টাকা। ব্রদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠের জন্য ৫ টি দরপত্র জমা পড়ে। সর্বোচ্চ দর উঠেছে ২,৪১২,০০০ টাকা। গত বছর এই মাঠের দর ছিল ১,৯৭৫,০০০ টাকা। মেরাদিয়া বাজারের জন্য ৬ টি দরপত্র জমা পড়েছিল। সর্বোচ্চ দর উঠেছে ৯১৫,০০০ টাকা। গত বছর এই মাঠের দর ছিল ৮১০,০০০ টাকা। বনানী কাকলী রেলওয়ে সংলগ্ন খালি জায়গার জন্য ৩ টি দরপত্র জমা পড়েছিল। সর্বোচ্চ দর উঠেছে ৮৫০,০০০ টাকা। গত বছর এই মাঠের দর ছিল ৫১০,০০০ টাকা। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলির আহমেদ দরপত্র খোলেন। তিনি দর ঘোষণা শেষে সাংবাদিকদের জানান, দরপত্রের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র ও প্রদত্ত দর যাচাই-বাছাই করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/১৯৫১ ঘ.