চাঁদপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের কচুয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে অপহরণ করার পর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিককে অপহরণ করে তিন যুবক।
পরে তাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
কচুয়া থানার ওসি হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় ওই নারী শিক্ষক বিদ্যালয়ে যাওয়ার সময় মামুন, ফারুক ও মিজান নামের তিন যুবক তাকে অপহরণ করে।
বিষয়টি জানার পর পুলিশ তৎপর হয়ে ওঠে। পরে গৌরীপুর এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, অপহরণকারী তিন যুবকের বাড়ি কচুয়া উপজেলার তেগুরিয়া চাংপুর গ্রামে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৮ ঘ.
bdnews24