২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় সৎ মাকে হত্যা

পারিবারিক কলহের জের ধরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সৎ ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন এক মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

নেত্রকোনা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারিবারিক কলহের জের ধরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সৎ ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন এক মা। ঘটনার পর এলাকাবাসী ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে। রোববার রাতে উপজেলার শুনই গ্রামে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে। নিহতের নাম- হাজেরা খাতুন (৫০)। তিনি শুনই গ্রামের মোক্তার উদ্দিনের স্ত্রী। এলাকাবাসী ও পুলিশ জানায়, হাজেরার সঙ্গে তার সৎ ছেলে শহীদ মিয়ার (৩২) পারিবারিক কলহ চলে আসছিলো। এরই জের ধরে শহীদ রোববার রাতে লাঠি দিয়ে পিটিয়ে হাজেরাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কলমাকান্দা থানার ওসি খান হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার নিহতের ছেলে মোফাজ্জেল হোসেন বাদি হয়ে শহীদ ও তার স্ত্রী রওশন আরাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৫ ঘ.