খুলনা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কাজে বাধাদানের মামলায় খুলনা মহানগর জামায়াতের আমির মিয়া গোলাম পরওয়ারসহ ৮২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে এ অভিযোগপত্র দেন।
মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিরা গত ৩০ জুন নগরীর ডাকবাংলা মোড়ে বেআইনি জনতাবদ্ধ হয়ে রাস্তায় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং পুলিশের উপর চড়াও হয়।
পুলিশের কাছ থেকে তারা ওয়াকিটকি ছিনিয়ে নেয়।
এছাড়া জামায়াত-শিবিরের মিছিল থেকে চালানো হামলায় খুলনা থানার ওসি মুনীর-উল-গীয়াস, এসআই আব্দুর রহিম এবং কনস্টেবল শরীফুল ইসলাম আহত হন বলেও অভিযোগপত্রে বলা হয়।
মামলার অপর আসামিরা হলেন- মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুল মতিন ও মাষ্টার শফিকুল আলম, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি খন্দকার আব্দুল খালেক, মাহফুজুর রহমান ও খান গোলাম রসুল, ছাত্রশিবিরের জেলা সভাপতি আতাউর রহমান বাচ্চু, মহানগর সভাপতি সাইদুর রহমান সাইদ, বিএল বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, শেখ আব্দুল ওয়াদুদ, শেখ জাহাঙ্গীর আলম, লস্কর শাহ আলম, জাহাঙ্গীর হোসাইন হেলাল, হাবিবুর রহমান, আব্দুর রহমান, কাজী নুরুন্নবী, আজিজুর রহমান স্বপন, আরিফুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, মিয়া মুজাহিদুল ইসলাম, গাজী শাহ মাকদুম, তাওহিদুল ইসলাম, সাইফুল হাসান, শেখ ফরিদউদ্দিন, শেখ সিরাজুল ইসলাম, রেজাউল করিম, এমরান খালিদ, এমরান হোসেন, কাজী ইয়াসিন উদ্দিন, মাওলানা মনিরুজ্জামান, এমজি সরোয়ার, ইসমাঈল হোসেন, মুহিব্বুর রসুল, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, হুমায়ুন কবীর, আবুল কালাম, এস এম সুমন, আলমগীর হোসেন, মো. বদিউজ্জামান, আব্দুর রহমান, মুজাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হাসিবুর রহমান, আব্দুল মান্নান, এরশাদ হোসাইন, আলী আকবার মোড়ল, মাওলানা রফিকুল ইসলাম, এ এম মুরাদ হোসেন, আব্দুল মান্নান শেখ, এমডি মোসলেম উদ্দিন, আব্দুস সালাম জাহিদী, আব্দুর রকিব, জিএম আব্দুর রহিম, সোহেল হোসেন, জালাল শেখ, সাদিকুর রহমান, গাজী মোর্শেদ মামুন, গাজী সাইফুল্লাহ, আব্দুস সাত্তার গাজী, সিরাজ মাস্টার, সানোয়ার মোড়ল, গাউসুল আযম হাদী, আবুল হোসেন মোড়ল, মোস্তফা আল মুজাহিদ, ফ ম আব্দুর রহমান, মহিউদ্দিন পারভেজ, আব্দুল আলিম মোল্লা, মো. ওবায়দুল্লাহ, ইসলাম শেখ, শামীম সরদার, আফিলউদ্দিন সরদার, মোফাজ্জেল হোসেন শেখ, জসিম মোড়ল, সোবহান মোল্লা, গোলাম রব্বানী, আবু বকর সিদ্দিক, জিএম শফিকুল ইসলাম, জুলফিকার আলী ভট্টো, জামির জোয়ার্দ্দার ও আমিনুল ইসলাম।
এর মধ্যে ৩৯ জন গ্রেপ্তার এবং ৪৩ জন পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৪ ঘ.
bdnews24