২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ১৪৪ ধারা জারি

খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপি'র দু'টি গ্র"প একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

খুলনা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপি'র দু'টি গ্র"প একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ আদেশ জারি করা হয়। ফলে কোনো গ্র"প নির্ধারিত স্থানে সমাবেশ করতে পারেনি। ডুমুরিয়া থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির দু'টি গ্র"প ডুমুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় বিকালে সমাবেশ ডাকে। আইনশৃংখলার অবনতি ঘটার আশঙ্কায় উপজেলা প্রশাসন বাস স্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২২ ঘ.