ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের 'বাড়িছাড়া' করার বদলা হিসেবে সুধা সদনকে 'জিয়া স্মৃতি জাদুঘর' করার হুমকি দিয়েছে যুবদল।
শুক্রবার মুক্তাঙ্গনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনের সময় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, "মইনুল সড়কের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করবেন, ভালো কথা। আমরাও দেখবো, আগামীতে কীভাবে ধানমণ্ডির সুধা সদনে আপনারা থাকেন।"
সুধা সদন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন। তবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তিনি এখন সরকারি বাড়ি গণভবনে থাকছেন।
খালেদার বাড়ি নিয়ে বিএনপির আন্দোলনের ঘোষণার একদিন পর যুবদল সভাপতি এ হুমকি দিলেন।
"আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে ওই সুধা সদনকে প্রয়োজনে 'মুক্তিযোদ্ধা জিয়া স্মৃতি জাদুঘর' করা হবে। প্রয়োজনে সেখানে 'ছিন্নমূলদের' আবাসন করা হবে", বলেন আলাল।
ঢাকা সেনানিবাসের বাড়ির ইজারা বাতিল করে তা ছাড়ার জন্য স
bdnews24