২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ চলছে'

কৃষি ও গ্রামীণ অবকাঠমো উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

সিলেট, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কৃষি ও গ্রামীণ অবকাঠমো উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "মহাজোট সরকার জনসাধারণের কল্যাণ সাধনের প্রতিশ্র"তি দিয়ে ক্ষমতায় এসেছে। জনগণের কল্যাণের জন্য সর্বাগ্রে প্রয়োজন কৃষি ও গ্রামীণ উন্নয়ন।" শুক্রবার দুপুরে সিলেট নগরীর করেরপাড়ায় নলকূপ ও সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। সিলেট নগরীর যানজট নিরসনে নগরীর রিকাবীবাজার থেকে চৌহাট্টা হয়ে আম্বরখানা-সুবিদবাজার পর্যন্ত উড়ালপথ হবে বলে তিনি জানান। মন্ত্রী করের পাড়ায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থাপিত নলকূপ এবং ২২ লাখ টাকা ব্যয়ে শাহী ঈদগাহ'র বিদ্যুতায়ন, সংস্কার ও চারপাশে ফুটপাত নির্মাণ কাজ উদ্বোধন করেন। অর্থমন্ত্রী বলেন, "গ্রামের তুলনায় শহরের উন্নয়ন করা অনেক কঠিন। প্রয়োজনীয় ভূমির অভাবসহ নানা কারণে অনেক সময়ই উন্নয়ন কাজ ব্যাহত হয়।" সীমিত সম্পদ দিয়ে শহরাঞ্চলের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষে একা উন্নয়ন কাজ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। সিলেটের উন্নয়নে গৃহিত বিভিন্ন প্রকল্প উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, স