ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ সাংবাদিক রেজাউল হক মারা গেছেন।
রাজধানীর ধানমণ্ডির বাসভবনে শুক্রবার সকাল ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।
রেজাউল হকের বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বাদ জোহর কেরানীগঞ্জের গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
প্রয়াত রেজাউল কণ্ঠশিল্পী মিতা হকের বাবা এবং প্রয়াত সাংবাদিক ও কণ্ঠশিল্পী ওয়াহিদুল হকের ভাই। কর্মজীবনে তিনি মর্নিং নিউজ, ডেইলি অবজারভারসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২০৭ ঘ.
bdnews24