ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের হাওর এলাকায় একাধিক ফসল ও মসলা চাষ করলে ধানের তুলনায় অন্তত তিনগুণ আর্থিক লাভবান হওয়া সম্ভব।
বৃহস্পতিবার দেশের হাওর এলাকা নিয়ে বিকল্প জীবিকায়ন কর্মসূচি 'হিজল' প্রকল্পের গবেষণা শেষে এ কথা জানানো হয়।
কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় দুই বছর ধরে 'হাওর ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল অলটারনেটিভ লাইভলিহুড-হিজল' প্রকল্প বাস্তবায়ন হয়।
সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে গবেষণার ফল উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. গোলাম রব্বানী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাওর এলাকায় সাধারণত একবার ধানের (বোরো) চাষ করা হয়। আকস্মিক বন্যা হলে তাও ক্ষতিগ্রস্ত হয়। প্রকল্প বাস্তবায়ন করে আমরা দেখেছি, ধানের বিকল্প হিসেবে সবজি-মসলা চাষে তিন-থেকে চারগুণ আর্থিক লাভবান হওয়া যাবে।"
মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, আজমিরীগঞ্জ ও সাল্লা উপজেলায় দীর্ঘ দুই বছরে নয় প্রজাতির ধান, বিভিন্ন প্রজাতির সবজি-মসলা শস্যক্রম করে চাষাবাদ করা হয়।
কৃষি স
bdnews24