ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মৌচাক মোডে দেশ টিভি ভবনের সামনে বৃহস্পতিবার রাতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতনামারা।
দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক জায়েদুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে সাড়ে ৯টার দিকে ভবনের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অজ্ঞাতনামারা মটর সাইকেলে করে চলে যায়।"
বিস্ফোরণে কেউ আহত হয়নি। তবে ভবনের মূল ফটকের কিছু কাচ ভেঙেছে।
একই ভবনে দৈনিক ভোরের কাগজের কার্যালয় অবস্থিত।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রমনা অঞ্চলের এডিসি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে বোমাটি বিস্ফোরণ হয়েছে তা হাতে তৈরি। বোমাটির আলামত সংগ্রহ করা হয়েছে।
বোমা বিস্ফোরণের ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইএম/পিডি/২৩৩৯ঘ.
bdnews24