২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ

বখাটেদের হামলায় নিহত নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমানের নিজের এলাকা চারঘাটসহ ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজশাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

রাজশাহী, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বখাটেদের হামলায় নিহত নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমানের নিজের এলাকা চারঘাটসহ ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজশাহী। মিজানুরের খুনিদের গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট, মোহনপুর, পবা, বাঘায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ ছাড়া চাঁদপুর ও বরিশালে বিক্ষোভ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, চারঘাটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চারঘাট শাখা। এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা 'মিজান স্যারের খুনিদের ফাঁসি চাই, দিতে হবে', 'ইভটিজারদের ক্ষমা নাই' ইত্যাদি সে