২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজানুর হত্যাকাণ্ডের 'মূল হোতা' রাজন গ্রেপ্তার

নাটোরে কলেজ শিক্ষক মিজানুর রহমান হত্যাকাণ্ডের কথিত মূল হোতা রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

নাটোর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে কলেজ শিক্ষক মিজানুর রহমান হত্যাকাণ্ডের কথিত মূল হোতা রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুরে ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মিজানুর রহমানের গায়ে মটরসাইকেল তুলে দেয় বখাটেরা। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর মিজানুর মারা যান। রাজন এই ঘটনার মূল হোতা বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজনকে নাটোর শহরের বড় হরিষপুর শের-ই বাংলা স্কুলের সামনে চাচা লিয়াকতের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" এর আগে আসিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিধি/এমএসবি/১৮৫৮ ঘ.