২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে কারখানায় আগুন

যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় একটি কারখানায় আগুন লেগে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দমকল বাহিনী জানিয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 04:44 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় একটি কারখানায় আগুন লেগে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দমকল বাহিনী জানিয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ আগুনের সূত্রপাত। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। দমকল বাহিনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে উিউটি অফিসার নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনির আখড়া ৩ নম্বর বাগান বাড়ি হাসান কেমিক্যাল অ্যান্ড ফুড প্রডাক্ট কারখানায় এ আগুন লাগে। দমকল বাহিনীর ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ১২টি কক্ষের প্রায় ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান নাজমা আক্তার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১০৩৭ ঘ.