গাজীপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
বুধবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার টেকনগর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার চরদৌলত খাঁ গ্রামের সোহেল (২১) ও আরিফ (২২)।
তাদের বন্ধু আহত সোহাগকে (২০) গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. ইকবাল হোসেন বলেন, তিনবন্ধু সকালে মোটরসাইকেলে কাপাসিয়া থেকে গাজীপুর সদরে ভাওয়াল বদরে আলম কলেজে ভর্তি ফরম নিতে আসেন।
সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার সময় টেকনগর পাড়া এলাকায় একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দু'জন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24