গাইবান্ধা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা শহরের পুরাতন বাজারে বুধবার সকালে আগুনে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে।
বাজার কমিটির সাবেক সভাপতি দীপক কুমার পাল বলেন, সকাল ১০টার দিকে একটি মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
গাইবান্ধা, বগুড়া ও রংপুরের দমকল ও স্থানীয়রা আড়াইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধার দমকল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগদ টাকা, দুইটি মিষ্টির দোকান, সয়াবিন, কেরোসিন, ডিজেল, কসমেটিকস সামগ্রীর দোকানের প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম ও পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (এসপি) বাসুদেব বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৩০ ঘ.
bdnews24