ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস ও বিদ্যুতের চাহিদা দিন দিন বেড়ে যাওয়ায় তা ব্যবহারে দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, সরকার গ্যাস-বিদ্যুৎ সঙ্কট নিরসনে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বুধবার বলেন, "জাতীয় গ্রিডে ইতোমধ্যে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। তবে চাহিদা যেভাবে বাড়ছে, তাতে মনে হচ্ছে মরুভূমিতে একমগ পানি দিচ্ছি।"
আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের কার্যাদেশ দেওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, "গ্যাস, বিদ্যুৎ ও পানি সমস্যা সমাধানে আমরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। ব্যবহারের ক্ষেত্রে একটু সাশ্রয়ী হয়ে চললে সব সমস্যার সমাধান করতে পারবো, এটা আমার বিশ্বাস।"
দুপুরে আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী নারীদের উত্ত্যক্তকারীদের এবং যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকারও করেন।
নারীদের উত্ত্যক্ত করা প্রতিরোধে এ সংক্রান্ত আইন আরো কঠোর করার কথা জানিয়ে তিনি বলেন, "কাউকে (অপরাধী) ছাড় দেওয়া হবে না।"
জঙ্গিবাদি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত সবাইকে সে পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যানযট নিরসনে চালক-পথচারী সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
পারিবারিক অশান্তি বা বিরোধের জন্য হত্যা এবং আত্মহত্যার সা
bdnews24