২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়া বাড়ানোর দাবিতে স্পিডবোট চলাচল বন্ধ

ভাড়া বাড়ানোর দাবিতে মাওয়া-কাওড়াকান্দি রুটের স্পিডবোট পারাপার বন্ধ রেখেছে স্পীডবোট মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 08:47 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

মাদারীপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া বাড়ানোর দাবিতে মাওয়া-কাওড়াকান্দি রুটের স্পিডবোট পারাপার বন্ধ রেখেছে স্পীডবোট মালিক সমিতি। বুধবার সকাল ১০টা থেকে স্পিডবোট চালকরা যাত্রীদের পদ্মা নদী পারাপার বন্ধ করে দেয়। তাদের দাবি, আগের ভাড়া ১১০ টাকার পরিবর্তে এখন ১২০ টাকা করতে হবে। কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে নদীতে নাব্যতা সংকট ও চর পড়ে যাওয়ায় অনেক বেশি পথ ঘুরে পাড়ি দিতে হচ্ছে। এ জন্য চালকরা ১০ টাকা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে।" তিনি জানান, ভাড়া না বাড়ানো পর্যন্ত স্পিডবোট না চালানোর সিদ্ধান্ত হয়েছে। স