২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সংঘর্ষে আহত ১৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

সিলেট, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তোয়াকুলবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ওসি মঈনউদ্দিন চৌধুরী জানান, তোয়াকুলবাজার বাসস্ট্যান্ড এলাকায় উপজেলার পাইকরাজ গ্রামের ডা. আব্দুল মালিকের দখলে কিছু পতিত জমি রয়েছে। দীর্ঘদিন ধরে পাশের ইসবপুর ও তরুকভাগ গ্রামের কয়েকজন এ জমি তাদের দাবি করে দখলের চেষ্টা করছিলো। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার দিকে আব্দুল মালিকের আত্মীয়স্বজন জমিতে অবস্থান নিলে ইসবপুর ও তরুকভাগ গ্রামের প্রতিপক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- আব্দুর রহমান (৪০), কামাল উদ্দিন (৩৫), মঈন উদ্দিন (৩০), জিয়াউল ইসলাম (২০), গিয়াস উদ্দিন (৩৫), ইয়াকুব আলী (২০), আয়াজ উদ্দিন (২২), নুর উল্লাহ (১৮), তাহির আলী (৪৫), আব্দুল মছব্বির (৩০), রহিম উদ্দিন (২০), কামাল উদ্দিন (৩০। ওসি মঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.