মুন্সীগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া ঘাটের একটি বাস কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ টিপু হত্যার মূল 'হোতা' ইকবাল (৩৯) কে গ্রেপ্তার করেছে র্যাব।
মাদারীপুরের শিবচর উপজেলার মোল্লার হাট গ্রামে থেকে সোমবার রাত ১টার দিকে ইকবালকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা সিনিয়র এএসপি মিলন।
তিনি সাংবাদিকদের বলেন, "ইকবাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।"
ইকবালের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে।
সোমবার দুপুরে গোধূলী পরিবহনের পরিচালনা কমিটির সদস্য টিপুকে কুপিয়ে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২২ ঘ.
bdnews24