২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ে রাস্তা সংস্কারের সময় আগুন

রাজধানীর আগারগাঁও এলাকায় রাস্তা সংস্কার কাজের পিচের ড্রামে আগুন লেগে পিচের গাড়ি ও কয়েকটি ড্রাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 04:21 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও এলাকায় রাস্তা সংস্কার কাজের পিচের ড্রামে আগুন লেগে পিচের গাড়ি ও কয়েকটি ড্রাম পুড়ে গেছে। সোমবার বেলা ৩টার দিকে আগারগাঁও এলাকায় বেতার ভবনের পশ্চিম পাশে রাস্তার সংস্কার কাজ চলার সময় এ ঘটনা ঘটে। এ সময় আগারগাঁও ও শ্যামলী এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইএম/আরএ/পিডি/১৮১৮ঘ.