গাজীপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংষর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত ও চার যাত্রী আহত হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় সোমবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোখলেছুর রহমান (৩০) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আমরিতলা গ্রামের আ. মজিদ মাস্টারের ছেলে।
আহতরা হলেন-হাজী রফিকুল ইসলাম, মোজাম্মেল হক এবং মহিলাসহ অজ্ঞাত দুইজন। আহতদের টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোড়াই মহাসড়ক থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. জামাল উদ্দিন জানান, সোমবার ভোর ৪টার দিকে খাড়াজোড়া এলাকায় মাদারগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৪৩৭ ঘ.
bdnews24