২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ছিরন্দী বাজারে সেফটি ট্যাঙ্কে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 08:03 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

লক্ষ্মীপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ছিরন্দী বাজারে সেফটি ট্যাঙ্কে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। রামগঞ্জ থানার ওসি রেজাউল করিম ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিরন্দী বাজারে একটি মার্কেটের সেফটি ট্যাঙ্ক পরিস্কার করার জন্য শ্রমিকরা এর ভেতরে প্রবেশ করে। এসময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই জন ঘটনাস্থলেই মারা যায়। তারা হলেন, উপজেলার দরবেশপুর গ্রামের শামছুল হকের ছেলে আবুল কালাম (৩০), ভাদুর গ্রামের নজির আহম্মদের ছেলে নূর আলম (২৬)। অপর শ্রমিক আলীপুর গ্রামের মো. এসকান্দারের ছেলে মো. ইব্রাহিমকে (২২) আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি রেজাউল করিম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪০০ ঘ.