২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের সাক্ষাত

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রতিনিধি দলের সদস্যরা এসময় প্রধানমন্ত্রীকে পরিষদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন। শেখ হাসিনা মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীরউত্তম। প্রতিনিধি দলে আরো ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত, সুব্রত চৌধুরী, শিরিল সিকদার, নির্মল চ্যাটার্জী, বাবুল দেবনাথ এবং বিপ্ল