২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 11:22 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সাহা। গত ১৮ অক্টোবর ভোররাত ৩টার দিকে ফতুল্লার মাসদাইর গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল খালেকের বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দুটি ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়াল ধসে পড়ে। এতে তিন সহোদর ভাইসহ দগ্ধ হয় ছয়জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, মারা যাওয়া তিনজন হলেন- জুয়েল হোসেন, সালাহউদ্দিন হাওলাদার ও আবুল হোসেন মোল্লা। এর মধ্যে আবুল হোসেন মারা যান ভোর সোয়া পাঁচটায়। এরপর সকাল সকাল ৯টায় সালাহউদ্দিন এবং সোয়া ১১টায় জুয়েল মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২৩ ঘ.