২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানা শ্রমিকদের বিক্ষোভ

মজুরি কমিশন ঘোষণাসহ বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 10:14 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি কমিশন ঘোষণাসহ বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনিকে অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা কারখানার প্রধান ফটকও বন্ধ করে দেয়। পরে ওসমান গনি বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা সরে যায়। এ সময় তারা কারখানার ভিতরে প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। সমাবেশে শ্রমিকরা জানায়, সর্বনিু ছয় হাজার ৪শ এবং সর্বোচ্চ ১১ হাজার টাকা মজুরি নির্ধারণ করে মজুরি কমিশন ঘোষণা করতে হবে। এই দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুমকি দেয় তারা। বর্তমানে শ্রমিকরা চার হাজার একশ টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার ৫০০ টাকা মজুরি পাচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক-র্কমচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মেদ, সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী, প্রচার সম্পাদক হুমায়ুন কবীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৬১৩ ঘ.