কুষ্টিয়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধের পর একজনকে আটক ও পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃত আকরাম হোসেন (২১) সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার বামন গ্রামের বাহার আলীর ছেলে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে ইবি থানা এলাকার উজান গ্রামের একটি ইটভাটার কাছে ওই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সি এ হালিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আকরামসহ নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধের) কয়েকজন ক্যাডার ওই ইটভাটার কাছে গোপন বৈঠক করছিলো
bdnews24