২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক মিজানুর মারা গেছেন

নাটোরে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষক মিজানুর রহমান মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 05:27 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষক মিজানুর রহমান মারা গেছেন। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসারত অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুরকে (৩৬) সেখানে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিলো। মিজানুরের ছোট ভাই আমানুর রশিদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসকরা রাতে তাকে মৃত ঘোষণা করেছেন। তিনি আরো জানান, মিজানুরের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়। ময়না তদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি নেওয়া হবে। গত ১২ অক্টোবর স্থানীয় দুই বখাটে তরুণের হামলায় আহত হন মিজানুর। বুধবার তার মৃত্যু হয়েছে, এমন একটি খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে সবাই জানতে পরেন, তিনি মারা যাননি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/কেএমএস/১১২৩ ঘ.