ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রদ্ধা ভালোবাসায় নানা আয়োজনে কবি শামসুর রাহমানের ৮১তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, কবিতা পাঠের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচি পালন করে।
বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরে জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ যৌথভাবে আলোচনা সভা, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক কবির চৌধুরী বলেন, "শামসুর রাহমান অনন্য, অসাধারণ মাপের কবি ছিলেন। আমাদের জাতীয় ইতিহাসের উত্তাল মুহূর্তগুলো তার কবিতায় অসাধারণভাবে মূর্ত হয়েছিলো।"
কবির জন্মদিনকে সামনে রেখে কবিপত
bdnews24