২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে গাইবান্ধায় দু'দলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

গাইবান্ধা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে গাইবান্ধায় দু'দলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে সাদুল্লাপুরের ধারাইগ্রামে এ সংঘর্ষ হয়। এর মধ্যে মিঠু মিয়া (৩২), আব্দুল ছালাম (৩৫) ও গোলাপী বেগমকে (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং রনজিতা বেগম (৩০), আব্দুস ছামাদ ও রবিউল ইসলামকে (২২) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- সুলতান মাহামুদ (৩২), মিলন মিয়া (২৫), আশরাফুল ইসলাম (২৪), সুমন মিয়া (২০), আবুল কাসেম (৫০), ইউসুফ আলী (৬০), সাইফুল ইসলাম (৩৫) আব্দুল মতিন (১৮), মিজানুর রহমান (২৭), আমিরুল ইসলাম (২৮), রেজাউল ইসলাম (২৭), গোলাপী বেগম (২৩), আনজুয়ারা (২৩), শাহীনুর (৩০), আনিছুর (২৬), আজাদুল (১৯) ও আহাদ আলী (২৪)। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম জানান, পূর্ব বিরোধের জেরে গ্রামের আইয়ুব আলী ও তার লোকজন প্রতিবেশী আব্দুস ছামাদসহ অন্তত ১০টি পরিবারের বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এর জেরে আইয়ুব আলীর পক্ষের লোকজন বেলা ১২টার দিকে আব্দুস ছামাদের পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আইয়ুব আলীর ঘরবাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৯ ঘ.