ব্রহ্মিণবাড়িয়া, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় বৃহস্পতিবার সকালে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
কারখানাটি গড়ে প্রতিদিন প্রায় ১৫শ' মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম।
কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে অ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কমপ্রেসারে ত্র"টি দেখা দেওয়ার পর কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গণি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, নিজস্ব প্রকৌশলী ও টেকনিশিয়ানরা মেরামত কাজ শেষ করার পর ভোর ৬টার দিকে কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪০৫ ঘ.
bdnews24