২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলাউদ্দিন হত্যার বিচার কাজ শুরু

এগারো বছর পর সাতক্ষীরার সাংবাদিক স ম আলাউদ্দিন হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

সাতক্ষীরা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এগারো বছর পর সাতক্ষীরার সাংবাদিক স ম আলাউদ্দিন হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হয়েছে। বুধবার জেলার দায়রা জজ আদালতে আসামিদের উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হয়। বিচারক মো. আবুল হোসেন এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া উচ্চ আদালত থেকে জামিনে থাকা আসামিদের জামিনের নথি মামলার আগামী ধার্য দিনে আদালতে দাখিলের নির্দেশ দেন। তবে দিনটি এখনো ধার্য করা হয়নি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ১৯৯৬ সালের ১৯ জুন পত্রিকা কার্যালয়ে কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.