ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দফা দাবি পূরণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে বাংলাদেশ এয়ারলাইন পাইলটস্ এসোসিয়েশন (বাপা)। দাবিগুলোর একটি আদালতে বিচারাধীন।
সংগঠনটির দেওয়া সময় শেষ হবে বৃহস্পতিবার বিকাল ৫টায়। এ সময়ে দাবি পূরণ না হলে বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে দায়িত্ব পালন করবে না বাপা। এছাড়া ৮ নভেম্বর শ্রমআইনের আওতায় পরবতী কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি।
তবে হজ ও ভিভিআইপি ফ্লাইট আন্দোলনের কর্মসূচির আওতায় আসবে না বলে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনটি করার কথা থাকলেও বিমান কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে উত্তরার একটি রেস্টুরেন্টে তা স্থানান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এমএ বাসিত মাহতাব। এসময় ক্যাপ্টেন শাহরিয়ার মাহমুদ ফারাজি, ক্যাপ্টেন এএম মাকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
"স
bdnews24