২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত

মুক্তিযোদ্ধাদের সময় চাওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে ঢাকা জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 06:35 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের সময় চাওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকা ওয়াসা এবং ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় এই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হওয়ার কথা ছিলো। রোববার ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উচ্ছেদ অভিযানের কথা জানানো হয়। সে অনুযায়ী সোমবার সকালে ওয়াসার কয়েকজন কর্মকর্তা ও শ্রমিক উচ্ছেদ অভিযানের জন্য মোহাম্মদপুরের শিয়া মসজিদের পশ্চিম পাশে খালের পাড়ে যায়। পরে ঢাকা জেলা প্রশাসনের নির্দেশে অভিযান না চালিয়ে তারা ফিরে যায়। ওয়াসার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদপুরের শিয়া মসজিদের পশ্চিম দিক থেকে গাবতলী পর্যন্ত এ খালের দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। এর দুই পাড়ে অবৈধভাবে দুই শতাধিক বস্তি ঘর গড়ে তোলা হয়েছে। এছাড়া ১৪/১৫টি দুই থেকে ছয় তলা পর্যন্ত পাকা ভবনের কিছু অবৈধ অংশও খালের মধ্যে আছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত প্রসঙ্গে রুহুল আমিন বলেন, "মুক্তিযোদ্ধারা সময় চেয়েছে বলে ঢাকা জেলা প্রশাসনের নির্দেশে অভিযান স্থগিত করা হয়েছে।" এ ব্যাপারে মোহাম্মদপুরের আদাবর থানা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. শাহজাহান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য জায়গা দিতে চেয়েছে। সে অনুযায়ী আমরা সরকারি জায়গায় ঘর বানিয়ে থাকছি।" "সরকার বিকল্প জায়গার ব্যবস্থা করে দিলে আমরা চলে যাবো", বলেন তিনি। এ প্রসঙ্গে ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তিযোদ্ধারা সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে।" তবে আগামী ২০ অক্টোবর সকাল ১০টায় এ অভিযান শুরু হতে পারে বলে জানান তিনি। গত ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে অক্টোবর মাসের মধ্যে ঢাকা ও এর আশপাশের ছয়টি খাল