২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সুতা কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈরে রোববার রাতে সুতা তৈরির একটি কারখানায় আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 04:14 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

গাজীপুর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে রোববার রাতে সুতা তৈরির একটি কারখানায় আগুন লাগে। তবে দুর্ঘটনার সময় কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন। গাজীপুর দমকল কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঠালিয়াতলা এলাকায় হাজী ইসলামউদ্দিন স্পিনিং মিলে রাত সোয়া আটটার দিকে আগুন লাগে। খবর পেয়ে দমকলের গাজীপুর জেলার সদর ইউনিট এবং কালিয়াকৈর ইউনিটের সদস্যরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রফিকুল ইসলাম জানান, কারখানার দোতলা ভবনের নীচতলার ডাস্টরুম থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২১৬ ঘ.