২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চান মিয়া: জীবন হাতে নিয়ে নামেন জীবন বাঁচাতে

দমকল বাহিনীর ডুবুরী চান মিয়া। তুরাগ নদীতে বাস উদ্ধারের আগেও জীবনবাজি রেখে অনেক অভিযানে নেমেছেন তিনি। মঈনুল হক চৌধুরীর সঙ্গে কথায় কথায় তাই উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আমিও বিশ তলা বিল্ডিং থেকে লাফ দিবো..." ছেলের কথায় গর্বে মিটমিটি হাসলেন বাবা। মানুষের জীবন বাঁচাতে দুঃসাহসী এই বাসনা দমকলে ডুবুরী চান মিয়ার শিশুপুত্র মাহিবের। গত ছয় বছর ধরে জলে-স্থলে বিপদাপন্ন মানুষের উদ্ধারে এমন অনেকবারই ঝাঁপিয়ে পড়তে হয়েছে চান মিয়াকে। এই সেদিনও সাভারের আমিনবাজারে তুরাগ নদে তলিয়ে যাওয়া বাসটির উদ্ধারে তিনিও যোগ দিয়েছিলেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভাগীয় কার্যালয়ে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই উদ্ধার অভিযানের কথাই জানাচ্ছিলেন তিনি। তার প্রথম শ্রেণী পড়