২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান ও রাজবাড়ীতে দুর্ঘটনায় নিহত ২

বান্দরবানে অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। অন্যদিকে রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। অন্যদিকে রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছে একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান-কেরানীহাট সড়কের যাত্রীছাউনী এলাকায় শুক্রবার বিকাল ৫টার দিকে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে উঠে গেলে রমেশ তনচংগ্যা (২০) নামে এক যুবক নিহত হন। যাত্রী ছাউনী এলাকার দোকানি ননা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর্যটকবাহী অটোরিকশাটি পর্যটন স্পট নীলাচল থেকে নামার সময় তার দোকানে ঢুকে পড়ে। ওই সময় অটোরিকশার নিচে চাপা পড়ে মারা যান রমেশ। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী রওনক জাহান শান্তা (৩২) ও তার শিশু সন্তানও আহত হয় বলে স্থানীয়রা জানায়। দুজনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রওনাকের স্বামী মোরশেদুল ইসলামও অটোরিকশায় ছিলেন। তবে তিনি তেমন চোট পাননি। মোরশেদুলে বাড়ি ঢাকার সেন্ট্রাল রোডে। রাজবাড়ী প্রতিনিধি জানান, গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় শুক্রবার বিকালে ঢাকা থেকে বরিশালগামী সুরভী পরিবহনের একটি বাসের সঙ্গে খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের সংঘর্ষে একজন নিহত হয়। নিহতের নাম সরোয়ার (৪০)। তিনি সুরভী পরিবহনের হেলপার। তার বাড়ি ঝালকাঠী জেলার জয়নগর গ্রামে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর সুরভী পরিবহনের বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সরোয়ার। দুর্ঘটনায় একই বাসের চালক শওকতসহ অন্তত ৩০ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩০ ঘ.