২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় গৃহবধুর ঝুলন্ত লাশ

ভোলা সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 12:32 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ভোলা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রামদাসপুর গ্রামে রুমা বিবি (২৫) নামের এই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, এটি হত্যা না আত্মহত্যা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সদর হাপতাল মর্গে পাঠানো হয়েছে। ভোলা থানার ওসি মাসুদুজ্জামান জানান, রুমার লাশ ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিলো। পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই অবস্থায় লাশ উদ্ধার করে। তিনি রামদাসপুর গ্রামের মো. রিপনের স্ত্রী। ওসি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.