ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে শুক্রবার রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে কেন্দ্রীয়ভাবে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ পূজায় অংশ নিতে সকাল থেকেই সেখানে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে।
বেলা ১১টা ০১ মিনিট থেকে ১১টা ৩৮ টা মিনিট পর্যন্ত হয় কুমারী পূজা।
এবার কুমারী দেবীরূপে মণ্ডপে অধিষ্ঠিত হন মোহাম্মদপুরের গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কেজি ওয়ান এর ছাত্রী অনুশ্রী চক্রবর্তী। তার শাস্ত্রীয় নাম উমা; জন্ম ২০০৪ সালের ১৭ নভেম্বর।
রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ অক্ষরানন্দ মহারাজ সাংবাদিকদের বলেন, "পৃথিবীতে দেবী দুর্গাই সর্বশক্তিমান। তাকে লক্ষ করেই এই কুমারী পূজা করা হয়। একজন কুমারীকে মাতৃজ্ঞানে আমরা পূজা করি।"
কুমারী পূজা পরিচালনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী স্থিরাত্মানন্দ।
কুমারী পূজার সময়ে রামকৃষ্ণ মিশনের মণ্ডপের আশপাশে তিল ধারণের ঠাঁই ছিলো না। পুণ্যার্থীদের দীর্ঘ লাইন মধুমিতা সিনেমা হল ছাড়িয়ে যায়।
মা কুমারীকে বেলা ১১টা ১ মিনিটে সিংহাসনে বসানো হয়। পরে ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মা কুমারীকে ৫টি উপকরণ
bdnews24