ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের পিপলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চেং হাওসু'র নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।
বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্ব স্থাপনের লক্ষ্যে গঠিত চীনের এই অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
বহুমুখী কূটনৈতিক কর্মকাণ্ড ও উভয় দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে দু'দেশের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে চীনের বিনিয়োগ জোরদারের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য স
bdnews24