২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি নিয়ে উত্তেজনা সূত্রাপুরে

পুরান ঢাকার সূত্রাপুরে একটি অর্পিত সম্পত্তিতে মন্দির করা নিয়ে উত্তেজনা দেখা দিলে সেখানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 09:17 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার সূত্রাপুরে একটি অর্পিত সম্পত্তিতে মন্দির করা নিয়ে উত্তেজনা দেখা দিলে সেখানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় টিপু সুলতান সড়কের ওই ভূমিতে দুই পক্ষের সংঘাত বাধে। ওই অর্পিত সম্পত্তি তিন ব্যক্তি সরকারের কাছ থেকে ইজারা নিয়েছিলেন বলে পুলিশ জানায়। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যায় ওই জায়গায় স্থানীয় কয়েক ব্যক্তি প্রতিমা নিয়ে এসে পূজা করার ঘোষণা দিলে সংঘাত বাঁধে। এ পরিপ্রেক্ষিতে সেখানে সব ধরনের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/১৫১২ ঘ.