২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক মামলায় স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ীর যাবজ্জীবন

যৌতুক মামলায় স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 05:50 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

বরিশাল, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুক মামলায় স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছে। বুধবার বরিশাল বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো.আবুল হোসেন বেপারী এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চরসোনাপুর গ্রামের বাসিন্দা সুমন হোসেন, তার বাবা সেলিম বেপারী ও মা মমতাজ বেগম। এরা সবাই পলাতক রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, একই গ্রামের দেলোয়ার তালুকদারের মেয়ে ইসরাত জাহান আসমার সঙ্গে ১৯৯৮ সালের ১৩ মে সুমন হোসেনের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ী এক লাখ টাকা যৌতুক চায় আসমার পরিবারের কাছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আসমাকে শারীরিকভাবে নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় ২০০২ সালের ২ সেপ্টেম্বর আসমা বরিশাল বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত এবং তদন্ত করে প্রতিবেদন দিতে মেহেন্দীগঞ্জ থানার ওসিকে নির্দেশে দেয়। ওই বছরের ৩১ অক্টোবর উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৬ ঘ.