২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণে আহত, ১৩টি উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

রাজবাড়ী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ আরো ১৩টি হাতে তৈরি তাজা বোমা উদ্ধার করেছে। বুধবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদী গ্রামের নবিবরনেছার (৫০) বাড়ি থেকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে থানা হেফাজতে বালতির পানিতে চুবিয়ে রাখা হয়েছে। বালিয়াকান্দি থানার ওসি এ কে আজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহরপুর পরিত্যক্ত রেলস্টেশনের কাছে জঙ্গল পরিষ্কার করার সময় তুষের কুড়া ভর্তি একটি প্লাস্টিকের ব্যাগ পায় নবিবরনেছা। ব্যাগটি বাড়ি নিয়ে যাওয়ার পর তার ছেলে হযরত আলী (২৪) এর ভেতর স্কচটেপ মোড়ানো একটি কৌটা পায়। সেটা নাড়াচাড়া করে দেখার সময় বিস্ফোরণ ঘটে। এতে তার মুখের বাম পাশ ও মাথায় আঘাত লাগে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি। এলাকাবাসী বিষয়টি তাৎক্ষণিক বালিয়াকান্দি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে আরো ১৩টি বোমা উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম আইনুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ককটেলগুলো কোথা থেকে এল বা কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯০৬ ঘ.