২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

রাজধানীর কলাবাগানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক কর্মকর্তার বাসার গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যুর পর গোপনে তার লাশ সরানোর সময় পুলিশ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 04:42 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কলাবাগানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক কর্মকর্তার বাসার গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যুর পর গোপনে তার লাশ সরানোর সময় পুলিশ আটক করেছে। কলাবাগান থানার উপপরিদর্শক আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কলাবাগানের ১৬৯ নম্বর চারভিলা অ্যাপার্টমেন্টের কাছে একটি অ্যাম্বুলেন্স থেকে গৃহপরিচারিকা লিমা ওরফে রানির (১৩) লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, এই অ্যাপার্টমেন্টের চারতলায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আজিজুর রহমান থাকেন। বাসায় তার স্ত্রী, কলেজ ও স্কুল পড়