২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিসিএল'র '০১২' কোডে যুক্ত হলো ভারত

বুধবার থেকে '০১২' কোড ব্যবহার করে ভারতেও মিনিটপ্রতি ১২ টাকা হিসাবে ফোন করতে পারবেন বিটিসিএল গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার থেকে '০১২' কোড ব্যবহার করে ভারতেও মিনিটপ্রতি ১২ টাকা হিসাবে ফোন করতে পারবেন বিটিসিএল গ্রাহকরা। বিটিসিএল'র (বাংলাদেশ টেলিকমিনিকেশন্স লিমিটেড কোম্পানি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, এক্ষেত্রে প্রতি মিনিটে ১৫ সেকেণ্ড পালস সুবিধা থাকবে। বিটিসিএল'র জনসংযোগ ও প্রকাশনা পরিচালক সাইদা হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এনডব্লিউডি সুবিধার যেকোনো টেলিফোন থেকে '০১২' কোডের মাধ্যমে এতদিন ৫৫টি দেশে ফোন করা যেত। ফোন করার জন্য ০১২, এরপর যেদেশে ফোন করা হচ্ছে সেদেশের কোড, এরিয়াকোড এবং তারপর ফোন নম্বর যুক্ত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১০৯ ঘ.