ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদের জনসভায় ট্রেনে কাটা পড়ে নিহত-আহতের ঘটনার প্রতিবাদের দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার বিকালে বিক্ষোভ-সমাবেশ থেকে বুধবার দেশব্যাপী শোকমিছিল ও বৃহস্পতিবার শোকসভার কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
কেন্দ্রীয়ভাবে বুধবার বিকাল ৪টায় মুক্তাঙ্গন থেকে শোকমিছিল বের হবে। পরদিন বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে হবে শোকসভা।
সোমবার সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
খালেদা জিয়া দাবি করেছেন, "এটা দুর্ঘটনা নয়, সরকার পরিকল্পিতভাবে দলীয় কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দেওয়া হয়েছে।"
খোন্দকার দেলোয়ার সরকারের সমালোচনা করে বলেন, "এ সরকারের আমলে চাল-ডাল-পেঁয়াজ-মরিচসহ সব দ্রব্যের দাম বেড়েছে অনেক গুণ। এই সরকারের সময় সবচেয়ে বেশি মূল্যহীন হয়ে পড়েছে মানুষের জীবন। নির্মমভাবে একের পর এক মানুষ হত্যা হচ্ছে। কোনো বিচার নেই।"
তিনি নাটোরে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন আবারো।
রাজধানীর মুক্তাঙ্গনে নাটোরে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি এ বিক্ষোভ সমাবেশ করে।
শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত হন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু (৩৮)। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত হন বনপাড়া পৌর বিএনপির সভাপতি বাবু।
নাটোরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুবলীগকর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে বিএনপির অভিযোগ।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সিরাজগঞ্জের সয়দাবাদের জনসভায় ট্রেন দুর্ঘটনা সরকারের পূর্বপরিকল্পিত দাবি করে বলেন, "আমরা জেনেছি
bdnews24