২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা মঙ্গলবার থেকে আগামী সোমবার পযর্ন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

দিনাজপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা মঙ্গলবার থেকে আগামী সোমবার পযর্ন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে। তবে হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাওয়া আসা করছেন। সোমবার ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মণ্ডল এ সংক্রান্ত একটি চিঠি এপারের হিলি কাস্টমস ও সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়েছেন। এদিকে হিলি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক হায়দার আলী জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পানামা পোর্টের ভেতরে থাকা পণ্য উঠানো-নামানোর কাজ চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৫৮ ঘ.