গাজীপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার রাউন্ড গুলিভরা একটি একটি বিদেশি রিভলবার ও একটি পিস্তলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির (৩০), শাকিল (২৫) ও সজল ওরফে বাবু (২২)।
সদর উপজেলার পুবাইলের মৃধা বাড়িতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ।
তিন যুবক ওই বাড়ির একটি ঘরে ভাড়া থাকতেন।
ওসি রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, নাসির কুখ্যাত ডাকাত। গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২০ ঘ.
bdnews24