চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ছাঁটাই হওয়া ডক শ্রমিকদের পুনঃনিয়োগসহ সব ধরনের কল্যাণ ভাতা দিতে এবার দাবি জানিয়েছে ডক জাতীয়তাবাদী শ্রমিক দল।
সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন তারা এ দাবি জানায়।
সরকার সমর্থিত চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক ফেডারেশন গত তত্ত্বাবধায়ক সরকার আমলে ছাঁটাই হওয়া শ্রমিকদের যাচাই-বাছাই করে পুনঃনিয়োগসহ পরিচয়পত্র দেওয়া ও সব ধরনের কল্যাণ ভাতা চালুর জন্য দাবি জানিয়ে আসছে।
এসব দাবিতে বন্দরের ছয়টি জেটিতে নিয়োগ পাওয়া বেসরকারি বার্থ অপারেটরদের গত শুক্রবার কন্টেইনার উঠা-নামার কাজ শুরু করতে দেয়নি ফেডারেশন।
ডক শ্রমিক দলের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম।
তিনি বলেন, "বন্দর বন্ধ থাকুক তা আমরা কখনো চাই না। পরিচয়পত্র দেওয়া, যাচাই-বাছাই করা শ্রমিকদের পুনঃবহাল ও কল্যাণমূলক সুবিধা দেওয়ার দাবি বাস্তবসম্মত ও যৌক্তিক।"
তিনি বন্দর কর্তৃপক্ষকে অবিলম্বে এসব দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানান।
গত তত্ত্বাবধায়ক সরকার আমলে বন্দরের কার্যক্রম বেসরকারিকরণের প্রক্রিয়া হিসাবে ডক শ্রমিক ছাঁটাই করা হয়।
স
bdnews24